বোদায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বোদায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না, বোদা থানার ওসি আজিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অন্ন প্রসাদ রায়, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সতাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, দূর্গাপুজা নির্বিঘ্নে পালনে সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না এবং প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করতে সবাইকে অনুরোধ করেন। অনুষ্ঠানে পুজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ও সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ যেন কোন কারণে বিষাদময় না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। বোদা উপজেলায় ৯৩টি পূজা মণ্ডপে দূর্গা পুজা উদযাপিত হবে। প্রশাসনের ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি, আনছার, গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবীরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
এমএসএম / এমএসএম
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন