ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টিসিবির পণ্য নিয়ে আর ফেরা হলো না বৃদ্ধ নাসির উদ্দীনের


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ৪:২১

জয়পুরহাটের ক্ষেতলাল-বটতলী সড়কের কামারগাড়ী সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দীন ক্ষেতলাল পৌর এলাকার তিলাবদুল মুন্সিপাড়া মহল্লার বাসিন্দা এবং পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন। তিনি টিসিবির পণ্য কিনে বাড়ি ফিরছিলেন। পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা— আর ফেরা হলো না তাঁর।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাসির উদ্দীনকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন ক্ষেতলাল পৌর এলাকার ইসলামপুর মহল্লার খলিলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক হাবিবুর রহমান (২০), ভুট্টু মিয়ার ছেলে নাঈম (১৯) ও একই গ্রামের ফিরোজ (২০)।

স্থানীয় সূত্র জানায়, বটতলী দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ক্ষেতলাল থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন , মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ