ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটির সভাপতি মাজেদ সহসভাপতি রাসেল আহমেদ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ৩:১১

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ফরিদপুরের  বোয়ালমারী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মাজেদ আলী পুনঃনির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি (সাধারণ সম্পাদক পদ মর্যাদায়)নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাসেল আহমেদ। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বোয়ালমারী সরকারি কলেজে এক পরিচিতি ও আলোচনা অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের ফরিদপুর জেলা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ নাজমুল হোসেন লোচন।

 সমিতির বোয়ালমারী শাখার নবনির্বাচিত  সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার দুই  সহসভাপতি শহিদুর রহমান মানিক ও মোহাম্মদ মোস্তফা জামান জুয়েল। এছাড়াও জেলা কমিটির সদস্য রাকিব হোসেন শাওন, মোস্তফা মাহফুজ বুলু, বাবু কালা চাঁদ দাস,বোয়ালমারী শাখার সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমেদ,সহসভাপতি নির্মল কুমার দত্ত,সদস্য সৈয়দ ওমর আলী,মুরাদ হাসান,মামুন মৃধা মিরাজ ও মিরাজুল ইসলাম টিটু প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা বলেন,লাইসেন্স বিহীন কোন   ঔষধের দোকান পরিচালনা করা যাবেনা। এছাড়া মুদি দোকানে ওষুধ বিক্রি বন্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের দাবি এবং এম আর পি মূল্যে ঔষুধ  বিক্রয়ে সকলকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে বোয়ালমারী শাখার নতুন সদস্যদের ফুলেল অভ্যার্থনায় বরণ করে নেন জেলা কমিটির নেতৃবৃন্দ। 

 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার