রায়গঞ্জ রাইডার্সের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সিরাজগঞ্জের রায়গঞ্জ রাইডার্সের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে দিনব্যাপী এ অনুষ্ঠান।
দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, লটারি, সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বয়স্ক রাইডার্স মুহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন অলিউল ইসলাম রাসেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ-এর রায়গঞ্জ প্রতিনিধি রাইডার্স গোলাম মোস্তফা, রায়গঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক রাইডার্স আবু ইউনুস সরকার, রায়গঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাকিলুর রহমান এবং বেস্ট রাইডার্স খেতাবপ্রাপ্ত রায়গঞ্জ বন্ধু সভার সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খান প্রমুখ।
আলোচনা সভা শেষে সদস্যরা একত্রে নিরাপদে বাইক চালনা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়েই রায়গঞ্জ রাইডার্সের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত