ধানের শীষের প্রার্থীকে নিয়ে নির্বাচনী সংগীত গেয়ে আলোচনায় রায়গঞ্জের রোমেল
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক-কে নিয়ে নির্বাচনী সংগীত গেয়ে আলোচনায় এসেছেন রায়গঞ্জ উপজেলার তরুণ শিল্পী এহতেশাম তালুকদার রোমেল।
রোমেল রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈখন্ঠপুর গ্রামের বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ তালুকদার-এর ছেলে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোমেল নিজেই এই নির্বাচনী সংগীতটি রচনা ও পরিবেশন করেন। এতে ভিপি আয়নুল হকের রাজনৈতিক অবস্থান, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা এবং এলাকার উন্নয়ন প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সংগীতটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি করে। এছাড়াও রোমেলের গাওয়া ‘ঘুমের দেশে যাবি চল’ সহ আরও অসংখ্য গান ইতোমধ্যে সাধারণ মানুষের মন জয় করেছে। আবেগঘন কথা ও সহজ সুরের কারণে তাঁর গানগুলো বিভিন্ন বয়সী শ্রোতার কাছে জনপ্রিয়তা পেয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, প্রচলিত মাইকিং ও পোস্টারনির্ভর প্রচারণার বাইরে এ ধরনের সৃজনশীল উদ্যোগ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সংগীতটি ইতিবাচক সাড়া ফেলেছে। এ বিষয়ে এহতেশাম তালুকদার রোমেল বলেন,“গানের মাধ্যমে মানুষের অনুভূতিতে সহজে পৌঁছানো যায়। একজন যোগ্য প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরতেই এই নির্বাচনী সংগীত করেছি।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন ব্যতিক্রমী ও সাংস্কৃতিক প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে।
আরমান / আরমান
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা