দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলার চিনিকল মাঠে দুপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
স্বাধীনতার পর থেকে উত্তরবঙ্গকে সৎ মায়ের সন্তানের মতো করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে রাখা হয়েছে। দেশের মা-বাবা থাকলে এসব নদীর মৃত্যু হতো না৷’
জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। উত্তরবঙ্গকে সৎ মায়ের সন্তানে মতো করে রাখা হয়েছে। এই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই।
এ সময় ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে৷’
কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাকে রুখে দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘তরুণদের কাজ এখনো শেষ হয়নি। নতুন কোনো দুর্বৃত্ত যেন ফিরে না আসে তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।’
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সামনেও পালাবো না৷ দেশ বদলে দেয়াার জন্য পাঁচটি বছরই আমাদের জন্য যথেষ্ট হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘বলা হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া। টেকনাফের উন্নয়নের জোয়ার আর তেঁতুলিয়ায় আসতে পারে না। আমরা বলব তেঁতুলিয়া থেকে টেকনাফ।
জামায়াতের কাছে কোনো কার্ড নাই দাবি করে তিনি বলেন, ‘আপনারা সবাই আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন দোয়া ভালোবাসা নিয়ে আগামীতে আমরা বেকার এবং দায়দয়ামুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। দেশের কোনো এলাকার মানুষ কারও দয়ারপাত্র হয়ে বসবাস করবে, তা আমরা দেখতে চাই না। জনগণের ট্যাক্সের টাকায় পরের ধনে পোদ্দারি আমরা করব না।’
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, পঞ্চগড় ১ আসনে এনসিপির উত্তরাঞ্চল মূখ্য সংগঠক ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোঃ সারজিস আলম, পঞ্চগড় ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোঃ সফিউল আলম সফিউল্লাহ সুফি বক্তব্য রাখেন।
এ সময় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা সহ লক্ষাধিক নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
আরমান / আরমান
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied