রংপুর-৪ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, মাঠে যুবদল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরালো রূপ নিচ্ছে। দ্বিতীয় দিনের মতো একযোগে মাঠে সক্রিয় রয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় প্রায় ঘণ্টাব্যাপী উপজেলা যুবদলের উদ্যোগে কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড মোড় ও এর আশপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইন্তাজ আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস আর সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং কাউনিয়া–পীরগাছা এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে তারা সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
আরমান / আরমান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ