দাউদকান্দিতে দীর্ঘদিন সংস্কারহীন ১০০ মিটার সড়ক এখন মৃত্যু ফাঁদ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা এখন মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তায় চলাচল করেন নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এক হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষ।
রাস্তাটির শেষ প্রান্তে রয়েছে নৈয়াইর পোস্ট অফিস, ভূমি অফিসসহ আশপাশের কয়েকটি গ্রামের সংযোগ পথ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ এখন চরমে উঠেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে স্কুলগামী ও মাদ্রাসাগামী শিক্ষার্থী ও পথচারীরা প্রতিদিন দুর্ভোগে পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সরু ও ভাঙাচোরা হওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে এলাকার উন্নয়নমূলক কাজের নির্মাণ ব্যয়ও বেড়ে যাচ্ছে। অনেক সময় পথচারীদের পা পিছলে দুর্ঘটনাও ঘটে।
নৈয়াইর বাজার এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদের বলেন, “রাস্তা সংস্কারের দাবি আমরা বারবার জানিয়েছি, কিন্তু কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। এই রাস্তাটি যদি দ্রুত সংস্কার করা হয়, হাজারো মানুষ উপকৃত হবে।”
স্থানীয়রা জানান, নৈয়াইর বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত মাত্র ১০০ মিটার রাস্তাটি সংস্কার করলেই শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষসহ পুরো এলাকার যাতায়াত সহজ হবে।
তারা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ