নির্বাচনের সঙ্গে ‘মব’ চলতে পারে না: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তফসিল ঘোষণার পর যদি কোথাও ‘মব পরিস্থিতি’ তৈরি হয়, তবে তা রাষ্ট্রীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের স্পষ্ট দুর্বলতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘মব আর নির্বাচন একসঙ্গে চলতে পারে না।’
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি একটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল, যারা সবসময় দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে। তিনি বলেন, ‘দেশ আজ দুই ভাগে বিভক্ত—একটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পক্ষে, আরেকটি বিপক্ষে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে নির্বাচনের প্রকৃত আমেজ নেই, মানুষের মুখে হাসিও দেখা যাচ্ছে না। জনসংখ্যার একটি বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করলে দ্বিধা ও দ্বন্দ্ব সৃষ্টি হয়, যার উদাহরণ ২০১৪ সালের নির্বাচন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘২০১৪ সালের তুলনায় এবারের নির্বাচন তুলনামূলকভাবে ভালো হবে।’
সাংবাদিকদের উদ্দেশে জাতীয় পার্টির মহাসচিব বলেন, তার উন্নয়ন ভাবনা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচিত হলে চরাঞ্চলের সার্বিক উন্নয়নে ‘চরাঞ্চল ফাউন্ডেশন’ গঠন এবং বহুল আলোচিত বালাশী–বাহাদুরাবাদ সেতু নির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ফুলছড়ি হাটে গণসংযোগ করেন এবং উপজেলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এক কর্মীসভায় যোগ দেন।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত