বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
''কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা'' এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও দি লেপ্রোসি মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সুবিধাভোগী ও হাজী সাহেবর নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিভিল সার্জন আল মামুন'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের (এমওসিএস) ডা: জোবায়ের আল ফয়সাল, সিভিল সার্জন অফিসের জুনিয়র শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা কুদরাতুল্লাহ, পিও মেহেদী হাসান, টিএলসিএ নাজমা আখতার, দি লেপ্রোসি মিশন এর টেকনিক্যাল সাপোর্ট অফিসার সলোমন মারান্ডী, এফএফ কৃষ্ণ চন্দ্র রায়, ডিএফ মোঃ গোলাম হাক্কানী প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়তে হলে মানুষের মাঝে ব্যাপক সচেতনতা ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কুষ্ঠ রোগীরা যেন বিকলঙ্গ না হয়ে যায় এইজন্য দ্রুত এই রোগকে শনাক্ত করতে হবে এবং যথাযথ চিকিৎসা প্রদান করতে হবে। কুষ্ঠ রোগ মানুষের পাপের ফলে হয় না এটি একটি জীবাণুর সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে। এইজন্য সমাজে কুষ্ঠ রোগীদের অবহেলা ও কলঙ্ক দেওয়া থেকে দূরে থাকতে হবে। এ রোগ চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব এবং সঠিক সময়ে শনাক্ত এবং যথাযথ চিকিৎসা পেলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব।
এ কুষ্ঠ দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে মাইকিং লিফলেট বিতরণসহ বিভিন্ন স্টলের মাধ্যমে সচেতনতা মুলক কর্মসুচী পালন করা হচ্ছে।
Aminur / Aminur
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা