রায়গঞ্জে ব্যক্তিগত জমি দখলের অভিযোগে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগী
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় ব্যক্তিগত জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং আদালতে মামলা করেছেন।
অভিযোগে বলা হয়েছে, মো. সাইফুল ইসলাম ২০০৫ সালে ধানগড়া বাজার এলাকায় তিন শতাংশ জমি ক্রয় করেন। তার জমির সামনের অংশ ১ নম্বর খতিয়ানভুক্ত সরকারি খাস জমি। ওই জমি খালি থাকার সুযোগে পাশের জমির মালিক মো. মোজাফফর হোসেন সেখানে ঘর তুলে ব্যবসা পরিচালনা করছেন এবং ব্যক্তিগত জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী জানান, ২০১৫ সালে একই অভিযোগে প্রশাসনের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। সম্প্রতি আবারও জমিতে ঘর উত্তোলনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযুক্ত মোজাফফর হোসেনের নিকট জানতে চাইলে কোন মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে রায়গঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ