জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে ‘অর্ণব’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ তিন যুগ অতিক্রম করে ৩৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের বার্ষিক স্মরণিকা ‘অর্ণব’–এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার চখমখোলা গ্রামে কাঁঠালচাঁপা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা এবং অর্ণব সম্পাদক কবি মোঃ ইউসুফ নাসির–এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের হোসাইন–এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারবারের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট পরিবেশবিদ ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মতিন সৈকত (এআইপি)। অনুষ্ঠানটি অর্থ সম্পাদক মোঃ রাহাত–এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এ সময় স্মরণিকা ‘অর্ণব’–এর সম্পাদক ছড়াকার খন্দকার আল মামুন প্রকাশনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও আইনজীবী অ্যাডভোকেট রাসেল রাফি, সংগঠনের সাবেক সভাপতি মোঃ নাজমুল হুদা খান এবং সাবেক উপদেষ্টা মোঃ কামরুজ্জামান খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন প্রধান, সহ-সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ রাকিব, কার্যনির্বাহী সদস্য মোঃ সুজন মিয়া, হাফেজ মোঃ ইমাম হাসান, সাংবাদিক মোঃ শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় সাহিত্যপ্রেমীরা।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৭ বছর ধরে জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ সংগঠন নতুন প্রজন্মকে সাহিত্য ও মননচর্চায় উদ্বুদ্ধ করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ