সন্তান মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তির খবর ভুয়া-যশোর জেলা প্রশাসন
যশোর কেন্দ্রীয় কারাগারে আটক এক বন্দির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক ব্যাখ্যায় বলা হয়েছে, এ ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদনই করা হয়নি। জেলা প্রশাসনের মিডিয়া সেলের লিখিত ঘোষণায় জানানো হয়, গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান মৃত্যুবরণ করেন। সময়ের স্বল্পতা ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন না করে জেল গেটে মরদেহ দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘোষণায় আরও বলা হয়, বন্দির পরিবার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর কিংবা কারা কর্তৃপক্ষের কাছে মৌখিক বা লিখিত কোনো আবেদন করেনি। ফলে প্যারোলে মুক্তির প্রশ্নই ওঠে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারোলে মুক্তির আবেদন নাকচ করা হয়েছে—এমন দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বন্দির স্ত্রীর নামে লেখা চিঠি ও কারাগারে বন্দি অবস্থার ছবি প্রচার করা হচ্ছে, যা যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানানো হয়। এসব তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে বলে মনে করছে প্রশাসন। মানবিক বিবেচনায় পরিবারের মৌখিক অনুরোধের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন্দিকে মরদেহ দেখানোর ব্যবস্থা করে। জেলা প্রশাসন এ বিষয়ে সত্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে। ঘোষণায় স্বাক্ষর করেন সহকারী কমিশনার (মিডিয়া সেল) অমি কুমার দাস, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর।
Aminur / Aminur
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
মনপুরায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে ট্রান্সফরমার চুরি তীব্র গরমে শতাধিক শিশু
যশোর জেনারেল হাসপাতালে ৫ হাজার কেফুক্লেভের হিসাব নেই
প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে বোমা হামলা ভিডিও ফুটেজে শনাক্ত শয়ন আটক
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও মাসুদুর রহমানের মতবিনিময়
বলদিয়া ইউনিয়নে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা
মাদকের বিরুদ্ধে কঠোর, অসহায়ের পাশে মানবিক, দীঘিনালার ওসি ইকবাল বাহার চৌধুরী; পেয়েছেন জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা
২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, কাস্টমসের সংবাদ সম্মেলন
জমির নামজারি সংক্রান্ত বিষয় প্রশ্ন করায় সাংবাদিক সাজুর বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক বিরোধী’ অভিযান
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার