ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অমিমাংসিত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, স্বেচ্ছাসেবকদল নেতাসহ আহত-৬


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ৪:২০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমিমাংসিত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। 
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বুরুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক বরুয়াবাড়ি গ্রামের হাবিব ফকিরের ছেলে ছামিউল ফকির (১৭), হাবিব ফকির (৫৫), চায়না বেগম (৪৫), হেমায়েত ফকির (৫৫), সামসুন্নাহার (৪৫) ও সজিব ফকির (২০)। 
আহতদের মধ্যে হাবিব ফকির, চায়না বেগম, হেমায়েত ফকির ও সামসুন্নাহারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
স্থানীয়সূত্রে জানা যায়, আহত হাবিব ফকির ও হেমায়েত ফকির সর্ম্পকে চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল তাদের মধ্যে। এনিয়ে একাধিকবার সালিস দরবার হলেও কোন সমাধান হয়নি। জায়গা সঠিকভাবে পরিমাপ করে বিরোধের সমাধানের চেষ্টা চলছিল। এরই মধ্য লোকজন হাবিব ফকির নিয়ে অমিংমাসিত জায়গায় থাকা পুরনো ঘর ভেঙ্গে নতুন করে ঘর স্থাপন করতে গেলে হেমায়েত ফকির ও তার স্ত্রী বাঁধা দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। 
  
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে মারামারি হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত