ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে টেকনিক্যাল কলেজ ও হাসপাতাল গড়বেন প্রবাসী নজরুল ইসলাম নজু


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ৩:১০
​সৌদি আরবে প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু নবীনগরে একটি আধুনিক টেকনিক্যাল কলেজ ও অসহায় মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যের হাসপাতাল নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। নিজ অর্থায়নে এই দুটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার করেছেন তিনি।
​শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নজরুল ইসলাম নজু এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকে তিনি দেখেছেন, কীভাবে কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ দ্রুত নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। তার লক্ষ্য হলো, নবীনগরের তরুণ প্রজন্ম যেন আধুনিক কারিগরি শিক্ষা গ্রহণ করে ঘরে বসেই আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।
​বিনামূল্যের হাসপাতাল প্রসঙ্গে নজরুল ইসলাম নজু বলেন, ‘নবীনগরের কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটাই আমার লক্ষ্য। তাই আমি নিজ অর্থায়নে এমন একটি হাসপাতাল নির্মাণ করতে চাই, যেখানে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা—সবকিছুই থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।’
​বাংলাদেশে ফিরে তিনি সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করতে চান বলে জানান।
​মতবিনিময় অনুষ্ঠানে নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল সভাপতিত্ব করেন। এসময় বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ, দৈনিক বর্তমান ও সকালের সময়ের প্রতিনিধি মো. সফর মিয়া, এনটিভির অনলাইন করসপন্ডেন্ট কাউছার আলম, সাংবাদিক আব্দুল হাদী, মুমিনুল হক রুবেল, অলি উল্লাহ, আবু হাসান আপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ