জয়পুরহাটে বিএনপি নেতার বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন
জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যের চক্ষু শিবির। মানবসেবার এমন উদ্যোগ ছুঁয়ে গেছে এলাকার সাধারণ মানুষের হৃদয়। এর উদ্যেগ নেয় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
শনিবার (১৮ অক্টোবর ) দিনব্যাপী কালাই উপজেলার পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা।
খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের পরিচালনায় এই শিবিরে ৫০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চোখের আলো ফিরে পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি। তাদের চোখে এখন শুধু চিকিৎসা নয়, আছে জীবনের নতুন স্বপ্ন।”
চিকিৎসা নিতে আসা উপজেলার এলতা গ্রামের জসিম উদ্দিন নামে ষাটোর্ধ্ব এক কৃষক বলেন, ‘আমি কয়েক বছর ধরে চোখে ঝাপসা দেখি। ডাক্তাররা বলল ছানি পড়েছে। এখন তারা বলছে ফ্রি অপারেশন করাবে। গরিব মানুষ, সুযোগ না পেলে হয়তো চোখ নিয়েই মরতে হতো।’
দেওগ্রাম গ্রামেরন গৃহবধূ নাজমা বেগম বলেন, ‘অনেকদিন ধরে চোখে চুলকানি আর পানি পড়তো। এখানে এসে চোখ দেখিয়ে ওষুধ আর চশমা পেলাম। কোনো টাকা-পয়সা লাগে নাই। আল্লাহ আয়োজকদের উত্তম প্রতিদান দিক।’
বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী আল আমিন বলেন, ‘চশমার দরকার ছিল অনেকদিন, কিনতে পারিনি। আজকে বিনা খরচে পেয়ে খুব উপকার হলো।
এসময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি লক্ষ মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায় আমাদের সাধ্যের মধ্যে এই আয়োজন। এ নিয়ে আমরা চারটি চোখও ক্যাম্প সম্পন্ন করলাম। রোগীদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ ও ছানি অপারেশন করে লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’