ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ৪:২০

সিরাজগঞ্জের রায়গঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সলংগা থানার নলকা ওভার ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১২।

গ্রেফতারকৃত মাদক কারবারি লিটন হোসেন (৩০) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মানিক চক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ৩১১ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও ১ হাজার ১১০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হোসেন স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে র‌্যাব মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ