ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ৪:১৯
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির ( সেলপ) এর আয়োজনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগান নিয়ে জয়পুরহাটে ব্র্যাকের ট্রেনিং সেন্টারে বেলা ১১ টায় স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
 
জয়পুরহাট ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
 
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি (সেলপ) জেলা ব্যবস্থাপক মোঃ কায়েম উদ্দিন সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর ট্রেড প্রশিক্ষক মোঃ ওয়াছেক বিল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আয়েশা সিদ্দীকা তাওহীদা, ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) জেলা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, সেলপ এর অফিসার সন্ধ্যাতপ্ন, সিও সাবিনা ইয়াসমিন প্রমুখ।
 
প্রধান অতিথি বলেন, শুধু আঠারো বছর পার করলেই হবে না, লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। ব্র্যাকের স্বপ্ন সারথি দল থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে প্রত্যেকের আশেপাশে বাল্যবিবাহ বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই কার্যক্রমের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদানও করেন।
 
অনুষ্ঠানে ১০ টি স্বপ্নসারথি দলের ২৫ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয় এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) বিভিন্ন ট্রেডের ২০ জন শিক্ষার্থীকেও সনদপত্র প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার