ভরাডুবি ফলাফলের মাঝেও আলো ছড়াল বৃষ্টির একমাত্র জিপিএ–৫
এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় আশানুরূপ ফল না করেও নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজে সবার মুখে এখন এক নাম-মনিরা জান্নাত বৃষ্টি। পুরো কলেজে যেখানে পাশের হার মাত্র ৩৭ দশমিক ৫৩ শতাংশ, সেখানে একমাত্র জিপিএ–৫ অর্জন করে অনন্য নজির গড়েছেন তিনি। খারাপ ফলাফলের হতাশার মাঝেও বৃষ্টির এই সাফল্য এলাকায় এনে দিয়েছে আনন্দের বার্তা।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবারের পরীক্ষায় অংশ নেন বৃষ্টি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে জানা যায়, তিনি একমাত্র শিক্ষার্থী যিনি জিপিএ–৫ পেয়েছেন।
২০২৩ সালে পূর্বধলা জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৪.৭২ পেয়ে উত্তীর্ণ হন বৃষ্টি। তিনি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের মিজানুর রহমান ও শিউলি আক্তার দম্পতির বড় মেয়ে।বৃষ্টির বাবা মিজানুর রহমান বলেন, ‘আমার তিন মেয়ে। তারা সবাই খুব মেধাবী। বৃষ্টি আমার বড় মেয়ে। তার এমন সাফল্যে আমরা গর্বিত।’
বৃষ্টি বলেন, ‘আমার জিপিএ–৫ পাওয়ার পেছনে বাবা–মায়ের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে মা সব সময় পড়ালেখায় আমাকে অনুপ্রাণিত করেছেন। আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়া।’
পূর্বধলা সরকারি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে মাত্র ৩৭০ জন। একসময় যেখানকার ফলাফল ছিল প্রশংসনীয়, এবার তা আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবে এই ব্যর্থতার মাঝেও মনিরা জান্নাত বৃষ্টির সাফল্য কলেজের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে তৈরি করেছে গর্ব ও নতুন অনুপ্রেরণা।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ