রাণীশংকৈলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২১ ফেব্রুয়ারি শনিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন রাত ২১-০১ মিনিটে ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিএনপিসহ অন্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ২১শে ফেব্রুয়ারির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, থানার ওসি আমানুল্লাহ আল বারী, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, ইত্তেফাক সিনিয়র সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক হজরত আলী প্রমুখ। একুশের কবিতা আবৃত্তি করেন সহ-অধ্যাপক মনিরুজ্জামান মনি। উপস্থাপনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে, আবৃত্তি, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার