ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২৬ রাত ৮:১৭

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতেও যথাযোগ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বাঁশখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পাতাকা অর্ধনমিত করণ, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ,১মিনিটের নিরবতা পালনসহ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম -১৬ বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর সানী আকন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, ফায়ার সার্ভিস স্টেশন, পল্লী বিদ্যুৎ বাঁশখালী, বীর মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ভিডিপিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনে নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এছাড়াও মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,এসময় উপজেলা ও পৌরসভা বিএনপি,  যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দরাও একেরপর পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।


উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও ১৮৮টি দেশ সমর্থনে জানালে ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারী থেকে এদিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির