ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জ নামেই প্রথম শ্রেণীর পৌরসভা- এলাকায় রাত নামলেই সড়ক ডুবে অন্ধকারে ভোগান্তিতে সাধারণ মানুষ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:১৪

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা অধিকাংশ সড়ক রাতে অন্ধকারে ডুবে থাকে। কোথাও লাইট বসানো হলেও অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আবার কিছু গুরুত্বপূর্ণ সড়কে এখনো লাইট স্থাপনই হয়নি। এতে পথচারী ও স্থানীয়রা প্রতিনিয়ত ভোগান্তি ও আতঙ্কের শিকার হচ্ছেন।

রবিবার  ( একুশে সেপ্টেম্বর) বাকেরগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে ঘুরে ঘুরে রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাকেরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড পশ্চিম রুলসী রোডে বিভিন্ন মোড়ে অন্ধকারে ডুবে আছে এক নং ওয়ার্ডের রোড এরকমের আরো বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন মোড়ে মোড়ে নেই কোন পৌরসভার লাইট 
পৌরসভার নয়টি ওয়ার্ডের সড়কগুলো অন্ধকারে নিমজ্জিত।

স্থানীয় বাসিন্দা হানিফ বয়াতি  বলেন, ‘রাতে লাইট না থাকায় আমরা নিরাপদে চলাচল করতে পারি না।’

স্থানীয় সাধারণ জনগণ বলেন ‘অন্ধকারের সুযোগে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যায়।’
 ‘অন্ধকারের কারণে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।’ বিভিন্ন সময় পৌরসভার লাইটের কারণে বিভিন্ন মোড়ে মোড়ে কিশোর গ্যাং ও মাদকের আড্ডা বসে এতে করে চুরি ছিনতাই বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে বাকেরগঞ্জ প্রথম শ্রেণীর পৌরসভার শুধু নামেই পৌরসভা থেকে নির্ধারিত ট্যাক্স পানির বিল খাজনা সবকিছুই দিয়ে আসছি আমরা তারপরও আমরা পৌরসভার সেবা থেকে বঞ্চিত এতে করে সাধারণ মানুষের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষোভ জমা হচ্ছে নেই কোন প্রতিকার

পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন জানান , স্ট্রিট লাইট:মোট: ৩১০ টি, সচল: আছে ২৬০ টি, অচল: আছে ৫০ টি, বিষয়টা নিয়ে প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করেছি। বর্তমানে বাজেট সংকট রয়েছে। বাজেট পাওয়া গেলে নতুন লাইট বসানো হবে।  ‘যেসব সড়কে লাইট নেই, ধাপে ধাপে সেখানে স্থাপন করা হবে। নষ্ট লাইট দ্রুত মেরামত করা হবে। বাজেট মিললেই পুরো পৌর এলাকায় আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ