ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪ শিক্ষার্থী


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:১৭

জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা পর্যায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড়তারা উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২৫ এর উপজেলা পর্যায়ের ফুটবল (বালক) প্রতিযোগিতার অংশ হিসেবে বড়তারা উচ্চ বিদ্যালয় ও ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে উভয় দল গোল সমতায় থাকায় টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হলে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা বড়তারা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা চালালে অন্তত ৪ জন আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন; দশম শ্রেণির ছাত্র আইয়ুব হোসেন,  দিগন্ত সরকার,  অষ্টম শ্রেণির ছাত্র সিজান ও রুদ্র চন্দ্র। স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংঘর্ষের ঘটনায় খেলা বর্জন করে মাঠ ত্যাগ করে বড়তারা উচ্চ বিদ্যালয়ের দল।খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম  বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে মাঠের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে নজর রাখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত বলেন,বিদ্যালয় পর্যায়ের খেলাধুলায় এ ধরনের সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়  সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হবে।

স্থানীয় ক্রীড়ামোদীরা বলেন, খেলাধুলা মানেই সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। কিন্তু এ ধরনের ঘটনায় খেলার সৌন্দর্য নষ্ট হয়। ছাত্রদের শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের কঠোর তদারকি প্রয়োজন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ