ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে সেতুর নিচে ষাটোর্ধ বৃদ্ধের লাশ উদ্ধার


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:১৩

নেত্রকোণার মোহনগঞ্জে সেতুর নিচে থেকে আব্দুল কদ্দুছ মিয়া (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে একটি সেতুর নিচ থেকে তাঁরা লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, আব্দুল কদ্দুছ শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ির কাছে নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল কদ্দুছ উপজেলার হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম চৌধুরী জহর জানান, আব্দুল কুদ্দুছ শ্বাসকষ্ট রোগ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি ছিল। পরবর্তীতে  হাসপাতালে গিয়ে তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন। আজ সকালবেলা বাড়ির পাশে হরিপুর সেতুর নিচে তাঁর লাশ পাওয়া গেছে। 

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন আব্দুল কুদ্দুছ। গতকাল সন্ধ্যায় ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন। বাড়ির পাশে থাকা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছেন। ধারণা করা হচ্ছে - শ্বাসকষ্ট নিয়ে নদী পার হতে গিয়ে হয়ে হয়তো ডুবে গিয়েছেন। 

তিনি বলেন, লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার