ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় বৃদ্ধকে মারপিট করে ভ্যান ছিনতাই


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২১ বিকাল ৬:১৮

নওগাঁর মান্দায় এক বৃদ্ধ ভ্যানচালককে মারপিট করে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চার্জার ভ্যান নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানা থেকে ২ কি.মি পশ্চিমে ঘাটকৈর গ্রামে। আহত ভ্যানচালক পরানপুর ইউপির সোনাপুর গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে মাহবুব হেলাল (৬০)। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

আহত মাহবুব হেলাল জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে উপজেলার গোয়ালপাড়া মোড়ে অবস্থান করছিলাম। হঠাৎ দুটি লোক এসে ফেরিঘাট যেতে চান। তাদের ভ্যানে নিয়ে ফেরিঘাট যাওয়ার পথে ঘাটকৈর বিকাশমারা নামক স্থানে আমার মুখ চেপে ধরে মারপিট শুরু করে। তাদের মারপিটে আমার ৬টি দাঁত ভেঙে যায়। আমাকে ব্যাপক মারপিট করায় জ্ঞান হারিয়ে ফেলি। তখন রাস্তার নিচে ধানক্ষেতে ফেলে রেখে ভ্যান নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬