দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
দুমকিতে ফ্যাসিস্ট আমলে রাস্তা দখল করে উল্টো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল হোসেন আতিক। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একতা সড়কের বাসিন্দা মো. আবুল হোসেন আতিক ও তার পরিবারের বিরুদ্ধে রাস্তা কেটে সীমানাপ্রচীর নির্মানের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি । সোমবার দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, কিছু সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে—যেখানে জনসাধারণের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন এবং জামায়াতের রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন এমন অভিযোগ করা হয়েছে।এসব অভিযোগ ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।প্রকৃতপক্ষে, ২০২০ সালের ২২ ডিসেম্বর এক সালিশ বৈঠকে এজমালি ৬ ফুট রাস্তাকে ৮ ফুট করার সিদ্ধান্ত হয়। বৈঠকের শর্ত অনুযায়ী তিনি ও অপর পক্ষ রুহুল আমিন উভয়ে ১ ফুট করে জমি ছাড়ার কথা ছিল। কিন্তু রুহুল আমিন সেই জমি না দিয়ে বরং আতিকের জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি। অথচ উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালানো হচ্ছে।’’
তিনি প্রশাসনের কাছে জমি মাপজোক করে সঠিক চিত্র উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে রুহুল আমিন কর্তৃক রাস্তার দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি জানান।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি