ফুলবাড়িতে জামায়াতের নির্বাচন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় বাড়িতে থাকা লোকজনদের মাঝে লিফলেট বিতরণ ও দাঁড়িপালা মার্কায় ভোট চান নেতাকর্মীরা।
সোমবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল গ্রামে নির্বাচনী গণসংযোগ যোগ দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৬ -কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক এবং রাজনীতিবিদ অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার। সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার, জেলা জামায়াতের সুরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ আয়নুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী খলিশাকোঠাল ও গজেরকুটি গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে নির্বাচনী গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।
এরপর ওই এলাকার বাদশা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং কুড়িগ্রাম জেলার সভাপতি ২৬ -কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার।
অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার বক্তব্যে বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি ও চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপালা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। গত ৫৩ বছরও আপনাদের এলাকায় কোন ধরণের উন্নয়ন হয়নি। আপনারা একটা বারের জন্য হলেও দাঁড়িপালা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে জনগণের সেবা করার সুযোগ দেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ