শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাংচুর, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মনজের বিশ্বাস নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে ফুলহরি হরিতলা সর্বজনীন পুজা মন্দিরে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী ব্যক্তি মনজের আলী মন্দিরে প্রবেশ করে। একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিচ্ছেন এবং পানিতে চুবাচ্ছে।
এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, রাত ৪ টার পর্যন্ত আমাদের লোকজন এখানে পাহাড়ায় ছিলো। এরপর মনজের বিশ্বাস এই কাজটি করেছে। সে অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬ টি বিগ্রহের মাথা ভেঙেছে। সকাল ৯ টার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাংচুর করা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক তাপশ কুমার বিশ্বাস বলেন, মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পুজা হয় সে সেখানে যায়। আমাদের এই মন্দিরেও সে আসে। আমাদের এখানে খাওয়া দাওয়া করে। এখন এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেছেন, সিসিটিভির ফুটেজ দেখে আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি। বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান