কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি, কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় এসময় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুব শক্তির জেলা আহবায়ক এম. রশীদ আলী।
বক্তারা বলেন, "শেখ হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা ফ্যাসিবাদের ডিম নিক্ষেপকে ভয় পায় না। যারা বিদেশের মাটিতে স্বদেশের সুনাম ক্ষুন্ন করে তারা কখনো বাংলাদেশের মানুষদের বন্ধু হতে পারেনা। আমরা অবিলম্বে জাতীয় নেতৃবৃন্দকে অবমাননাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।"
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, নারী সংগঠক নাছিরা খন্দকার নিশা, সদর উপজেলা শাখার আহবায়ক রাজু আহমেদ রাজ্জাক প্রমুখ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ