ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সাংবাদিক নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ৩:১৯

রংপুরের ২১শে  টেলিভিশন  ও বাংলা ট্রিবিউনের  সাংবাদিক লিয়াকত আলী বাদলে- কে নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন( কেজিইউজে) এর আয়োজনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিকরা অনতিবিলম্বে লিয়াকত আলী বাদলের উপর হওয়া নির্যাতন ও হেনেস্তাকারীকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( কেজিইউজে)  এর যুগ্ম আহ্বায়ক ও  কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান বলেন,' গোটা বাংলাদেশের গত ২ মাসে ২০ জন সাংবাদিক নির্যাতন, হেনেস্তা ও মামলার স্বীকার হয়েছেন।আমরা সকল সাংবাদিকের নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা থেকে মুক্তি দাবি করছি। তা-না হলে গোটা বাংলাদেশের একযোগে কর্মসূচি দেওয়া হবে।'
কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, এটিএন নিউজ ও বাংলা নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি  মনোয়ার হোসেন লিটন বলেন, 'সাংবাদিকরা সত্য প্রকাশ করে আর  কর্মকর্তারা   সাংবাদিক- কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। 
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ২১ টেলিভিশন এর  কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন, চ্যানেল-২৪ এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ প্রমুখ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার