গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
আসন্ন সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা আনন্দ, উৎসব এবং শান্তি শৃঙ্খলায় অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে গলাচিপা উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলার (৩১)টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা অডিটরিয়াম হলে এবং বিশেষ দুর্গা পূজার প্রস্তুতি এবং মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশাবলি এবং জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক সভায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর সভাপতিত্বে শারদীয় দুর্গা পূজা উৎযাপনে বিভিন্ন সমস্যা উত্তরণে পূজা কমিটির সদস্য ও পূজা উৎযাপন পরিষদের প্রতিনিধিরা পূজা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথিদ্বয়ের মধ্যে ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ গলাচিপা থানা মো. আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডা. মো. আল আমিন, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার হাওলাদার, গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. জাকির হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, বাংলাদেশ ইসলামী আন্দোলন গলাচিপা পৌর শাখার সভাপতি নাজমুল হুদা রিপন প্রমুখ। পূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন,সাংবাদিক সঞ্জিব দাস, পটুয়াখালী জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু আশিষ কুমার সাহা, গলাচিপা উপজেলা উৎযাপন পরিষদের সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সাহাবাড়ি পূজা মন্ডপের সভাপতি অনাথ সাহা, দাস বাড়ি পূজা মন্ডপের সভাপতি বাবু ঝন্টু কুমার দাস। সভায় উপজেলা প্রশাসন সকলের প্রস্তাবনা ও আলোচনার সিদ্ধান্ত মোতাবেক সরকারের দিক নির্দেশনায় গলাচিপা উপজেলায় সকল পূজা মন্ডপের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসন সহ সকল পূজা মন্ডপ কমিটির সহযোগিতা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার