ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদ আলমের যোগদান


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:১১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাম্প্রতিক এক অফিস আদেশে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হয়েছে।রূপনগর থানার সাবেক ওসি মোঃ মোকাম্মেল হক-কে বদলি করে সংযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় সংযোগ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ মোরশেদ আলম, যিনি পূর্বে ওয়ারী থানার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

ডিএমপি সদর দপ্তর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া মোরশেদ আলমকে পদোন্নতি দিয়ে রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।নতুন দায়িত্ব পাওয়া মোরশেদ আলম, তদন্ত কার্যক্রমে দক্ষতার জন্য পরিচিত।  ওয়ারী থানার তদন্ত কর্মকর্তা থাকাকালীন তিনি রাত দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে থানার মাদক কারবারি নেশা খোজর চাদাবাজি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখেছেন  চৌকস এ কর্মকর্তা। তার এই সততা ন্যায় ও পরিশ্রমের কারণে পদোন্নতি দিয়ে রুপনগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) হিসেবে এক আদেশের মাধ্যমে  দায়িত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।  স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে রূপনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে এবং জনগণ কার্যকর সেবা পাবে

Aminur / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা