ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:৩৪

বরগুনার তালতলী ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, স্বাস্থ্যসেবার জন্য “গর্ভবতী” মা সীমা আক্তারকে (২২) তালতলী ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে তার পরিবার। ৮ই অক্টোবর ২০২৫ ডেলিভারির তারিখ থাকা সত্ত্বেও ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান, ডাঃ ফাহমিদা হক, ডাঃ সার্জিল হোসেন সোহাগ, এই মুহুর্তে সিজার না করলে সীমাকে বাঁচানো যাবেনা বলে ভয়ভীতি দেখায়। ঘাবড়ে গিয়ে সীমার পরিবার বাড়িতে টাকা আনতে গেলে হাসপাতালে এসে দেখে সীমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে এবং নবজাতকের জন্ম হয়েছে। তবে বাচ্চার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-র চিহ্ন দেখা যায়। কিছুক্ষণের মধ্যে ওই নবজাতকের মৃত্যু হয়। সীমা আক্তার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. শহীদুল ইসলামের মেয়ে এবং মঠবারিয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মো. হৃদয়ের স্ত্রী। 

ভুক্তভোগী রেবা (৫০) বলেন, সীমা আমার মেয়ে। ডেলিভারি তারিখের পূর্বেই আমাকে ভয়-ভীতি দেখিয়েছে ডাক্তাররা বলেন দ্রুত সিজার করতে হবে, নয়তো আপনার মেয়েকে বাঁচানো যাবে না। ডাক্তারদের অবহেলায় আমার নবজাতক নাতির মৃত হয়েছে। আমরা বিচার চাই। অভিযুক্ত হাসপাতাল ম্যানেজার মো. বশিরের কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যায়। 

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ জালাল বলেন, পরোক্ষভাবে সংবাদ পেয়েছি তবে এখন পর্যন্ত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থায় নেয়া হবে। 

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার