ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২৫ দুপুর ৩:৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশের মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে  শুরু হয়েছে প্রচারণা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ব্যালট নম্বর প্রকাশিত হয়।ব্যালট নম্বর প্রকাশের পর থেকেই প্রার্থীরা ক্যাম্পাসে, হলে হলে ছাত্রছাত্রীদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। 
প্রকাশিত তালিকা অনুযায়ী চাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) ২২ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৪ জন, ছাত্রীকল্যাণ–বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহছাত্রীকল্যাণ–বিষয়ক সম্পাদক পদে ১০ জন, দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহদপ্তর সম্পাদক পদে ১৪ জন, আবাসন বিষয়ক সম্পাদক ১৭ জন, সহযোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী  বলেন, "প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল ও অন্য কোনো অসংগতি ধরা পড়লে প্রার্থীদের তালিকা পরিবর্তন হতে পারে। এ সময় ব্যালট নম্বর পরিবর্তন হতে পারে।"

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য