নিউইয়র্কের ঘটনায় বারহাট্টা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল
নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের দ্বারা এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বারহাট্টা উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে আসলামের চামড়া তুলে দিব আমরা..., নিষিদ্ধ আওয়ামিলীগের আস্তানা ভেঙে দাও...গুরিয়ে দাও.. স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর আলম জানু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মজুমদার উজ্জ্বল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম ফকির, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, যুব দলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান মুন্নাসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নিউইয়র্কে এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের হেনস্তার নেতৃত্ব দেওয়া আসলামের বাড়ি বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি গ্রামে। নিউইয়র্ক প্রবাসী আসলাম বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
এমএসএম / এমএসএম
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা