না ফেরার দেশে ফুলবাড়ী উপজেলা আওয়মী লীগের সভাপতি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ১টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেদনা প্রকাশ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ফুলবাড়ী আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা, উপদেষ্টা ফারজানা রহমান শিমলা, উপদেষ্টা শিল্পপতি রাজু কুমার গুপ্ত, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আলম কমরেড, সাধারণ সম্পাদক গোলাম মওলা রঞ্জু, যুবলীগ নেতা মোকাররম হোসেন বিদ্যুৎ, পৌর যুবলীগের সভাপতি তানভির আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফুলবাড়ী সরকারি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম মাহমুদ, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম-আহ্বায়ক প্লাবন শুভ, যুগ্ম-আহ্বায়ক সজীব রায়, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মার পত্রিকার সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু, প্রকাশক রাজু কুমার গুপ্ত, ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত চান্দা, সহকারী সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম-বার্তা সম্পাদক প্লাবন শুভ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও তার মৃত্যুতে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অরাজনৈতিক সংগঠন ‘আমরা করব জয়’-সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার বাদ আসর ফুলবাড়ী সরকারি মাঠে প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন