ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে প্রকাশ্যে বাজারে গাঁজা বিক্রি আটক বিক্রেতা


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ৩:১

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের বাজারের মধ্যে কাঠের চৌকিতে বসে গাঁজা বিক্রি করছিলেন আব্দুল করিম (৮০) নামে এক মাদকবিক্রেতা। পরে থানা পুলিশের হাতে আটক হয় ওই মাদকবিক্রেতা। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের আজাদমোড় বাঘেরহাট থেকে তাঁকে আটক করা হয়।

আটক আব্দুল করিম পৌরশহরের সৈয়দ খাঁ বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত কেফাতুল্লাহ ছেলে।

থানা পুলিশ জানিয়েছে, সাদা পোশাকের পুলিশের একটি টিম জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ি জনাকীর্ণ বাজারে চৌকিতে বসে গাঁজা বিক্রি করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে কৌশলে গিয়ে হাজির হয়। এসময় ছোট ছোট ৯টি কাগজে মোড়ানো গাঁজার পুরিয়াসহ ওই মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। বয়োজ্যেষ্ঠ হওয়ায় তাকে কেউ সন্দেহ করতেন না। এ সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি গাঁজার ব্যবসা করতেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম স্যার নিজে ঘটনাস্থলে পৌঁছেন। মাদক বিক্রির বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসি আরও জানান, মাদক ব্যবসায়ি এবং মাদক বিক্রেতার কোন ছাড় নেই। তাঁদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার