ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

৫ দফা দাবিতে বারহাট্টায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১:২৭

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনার বারহাট্টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বারহাট্টা উপজেলা শাখার জামায়াতে ইসলামী।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর উপজেলা সদরের  কোর্ট বিল্ডিং এলাকার মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর বাজারের এ.কে খান দাখিল মাদ্রাসার সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা সভাপতি মো নাজমুল হক, জামায়াত কর্তৃক মনোনীত বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুজিবুর রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল বাছির খান, নেত্রকোনা জেলা তারবিয়ত সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, নেত্রকোনা জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি মো:জহিরুল ইসলাম, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।

৫ দফার দাবীগুলো হলো:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা