ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে ছেলের নির্যাতনের শিকার বাবা-মা


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৩:৬

নিজের ঘরের খাটের সঙ্গে মাকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনার ষাটোর্ধ্ব নারী আনোয়ারা বেগম থানায় বিচার চাইতে লিখিত অভিযোগ দিয়েছেন গত ১৩ সেপ্টেম্বর। কিন্তু লিখিত অভিযোগ দায়ের ৯ দিন অতিবাহিত হলেও ঘটনাস্থল তদন্তে যায়নি কোনো পুলিশ। এদিকে, থানায় অভিযোগ দেয়ার কথা জানাজানি হলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় নির্যাতনকারী সন্তান আ. রউফ। ভুক্তভোগী নারী আনোয়ারা শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. মোসলেম উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত আ. রউফ ভুক্তভোগী আনোয়ারা ঔরসজাত সন্তান।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সকাল ৮টার সময় সামান্য কথা কাটাকাটি হয় অভিযুক্ত আ. রউফের সাথে। একপর্যায়ে আ. রউফ তার মা আনোয়ারাকে খাটের সঙ্গে বেঁধে মুখে কসটেপ পেঁচিয়ে নির্যাতন করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নীলাফুলা জখম করে। আঃ রউফের ব্যক্তিগত নাম্বারে একাধিকবার যোগাযোগ কো হলেও ফোন রিসিভ করেননি।

নির্যাতনের শিকার মা আনোয়ারা বলেন, ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আজ ৯ দিন চলে গেলেও পুলিশ যায়নি। অভিযোগ দেয়ার পর থেকে আরো বেশি নির্যাতনের মাত্রা বেড়েছে।

তিনি আরো জানান, আজও থানায় এসেছি বিচার চাইতে। আমার অভিযোগের তদন্তকারী র্কমর্কতা এসআই নাজমুল হকের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করলে আমার পরিচয় দিলে ফোনটি কেটে দেয়। এখন ছেলে অত্যাচার বাড়িয়ে দেয়ায় আমার বাম হাতের আঙ্গুলটি ভেঙে দেয়। টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না।

নির্যাতনের শিকার নারীর স্বামী মোসলেম উদ্দিন বলেন, ছেলের অন্যায়ের প্রতিবাদ করলে আমাকে মারধর শুরু করে। কোনো উপায় না পেয়ে থানায় এসেছি। কিন্তু এতদিন হলেও পুলিশ যায়নি। বিচার না পেলে আত্মহত্যা করা ছাড়া তাদের দুজনের আর কোনো রাস্তা খোলা থাকবে না।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এই অভিযোগ তদন্ত করার জন্য কোন পুলিশ অফিসারকে দেয়া হয়েছে তার খোঁজ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ পাঠানার ব্যবস্থা করছি।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার