রাজারহাট বিএনপির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিছুর রহমান-কে আহবায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
তার স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা বিএনপি।
আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন বিএনপি নেতা আনিছুর রহমান। দলের প্রভাব খাটিয়ে তদবির ও মামলা বাণিজ্যসহ এক জামায়াত কর্মীর ‘কলিজা টেনে ছিড়ে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও স্থানীয় একটি কলেজের অফিস সহকারী হয়েও দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় একটি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পদ বাগিয়ে নেন তিনি। আদালতের আদেশ থাকার পরও ওই মাদ্রাসার অফিস সহকারীর এমপিওভুক্তির প্রক্রিয়া আটকিয়ে রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ছেলেকে দিয়ে রাজারহাট উপজেলার স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে লাঞ্চিত ও হুমকি দেন তিনি। এ নিয়ে থানায় জিডি করাসহ জেলা বিএনপির নিকট লিখিত অভিযোগ দেন সাংবাদিক আসাদ।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আনিছুরের নানা কর্মকান্ডে সমালোচনা সৃষ্টি হলে ঘটনা তদেন্ত কমিটি করে জেলা বিএনপি। তদন্ত কমিটির প্রতিবেদন ও সার্বিক অভিযোগ আমলে নিয়ে বিএনপি নেতা আনিছুরকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘ ভাবমূর্তি ক্ষুন্ন করায় দলীয় শৃঙ্খলা রক্ষায় আনিছুরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যারাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। কারও অপকর্মের দায় দল বহন করবে না।’
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭