ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৪:২৯

জমি লিখে নিতে ইদ্রিস আলী মাঝি (৭০) ও আতবজান (৬০) নামের এক বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে শারিরিক মানষিক নির্যাতনের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম ছকেদ ও তার স্বজনদের বিরুদ্ধে। দ্বন্দ্বের জেরে শুক্রবার রাতে বৃদ্ধ দম্পতির দুই সন্তানের বাড়িতে হামলা-ভাঙচুর শেষে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

হামলা-ভাঙচুরের বিচার ও অসুস্থ পিতামাতাকে ফিরে পেতে শনিবার গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধ দম্পতির দুই সন্তান। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামে বৃদ্ধ ইদ্রিস আলীর বাড়ি। অভিযুক্ত শরিফুল ইসলাম ছকেদ একই গ্রামের মজির উদ্দিন সরদারের ছেলে। তিনি বৃদ্ধ ইদ্রিস আলীর আপন ভাগ্নে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বৃদ্ধ ইদ্রিস আলী মাঝি প্রায় শতবিঘা সম্পত্তির মালিক। সম্প্রতি তিনি ও তার স্ত্রী ব্রেন স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়েছেন। ইদ্রিস আলির দুই ছেলে ও দুই মেয়ে। মেয়ে দুটির বিয়ে হয়েছে। ছেলেদের একজন পোস্ট মাস্টার ও একজন ব্যবসায়ী।

ইদ্রিস আলীর পূত্রবধূ আইভী নাজনীন বৃষ্টি বলেন, শশুর-শাশুড়ীর সঙ্গেই তারা বাস করেন। শশুড় অসুস্থ হওয়ার পর থেকে দুই ছেলে জমাজমি দেখভাল করছেন। কিন্তু সম্পত্তির লালসায় পড়ে আত্মীয় শরিফুল ইসলাম ছকেদ প্রায়ই বাড়িতে এসে হুমকি দিতেন। সবশেষ গত শুক্রবার সকালে দলবল নিয়ে জোরপূর্বক ইদ্রিস দম্পতিকে নিজের বাড়িতে নিয়ে যান শরিফুল ছকেদ। এর পর রাতে এসে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান। ভাঙচুর শেষে লুটপাটও করা হয়। দেওয়া হয় প্রাণনাশের হুমকি।

বৃদ্ধ দম্পতির ছেলে আহসান হাবিব ও ইসমাইল হোসেন বলেন, ফুফাতো ভাই শরিফুল ছকেদ হুমকি দিয়ে জোরপূর্বক তার পিতামাতাকে তুলে নিয়ে গেছেন। সেখানে নিয়ে জমি লিখে নিতে তার বৃদ্ধ অসুস্থ্য পিতামাতাকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করছেন। তিনি অসুস্থ পিতামাতাকে জিম্মিদশা থেকে মুক্ত করতে পুলিশের হস্তক্ষেপ দাবি করেন।

এদিকে সম্পত্তির লোভে বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা অভিযোগ ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নিজেকে নির্দোষ দাবি করে রবিবার সকালে সাংবাদিক সম্মেলন করেন শরিফুল ছকেদ। এ সময় নিজের সন্তানের বিরুদ্ধে কথা বলতে বৃদ্ধ দম্পতিকে হুমকি দিয়ে ধমকাতে থাকেন। এসময় বৃদ্ধ দম্পতিকে টেনে হেঁচড়ে সাংবাদিকদের সামনে নিয়ে আসেন অভিযুক্ত শরিফুল ছকেদ।

এ সময় হামলাকারীদের একজন আলাউদ্দিন দাবি করেন, ‘আমি রাগের মাথায় শরিফুলের সঙ্গে গিয়ে ইদ্রিসের বাড়িতে হামলা চালিয়েছি’।

অভিযুক্ত শরিফুল ইসলাম ছকেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিজেদের বাড়ি নিজেরাই ভেঙে আমার নামে মামলা করেছেন। মামা ইদ্রিস ও মামি আতবজান আমার বাড়িতে থাকলেও কোনো নির্যাতন করা হয়নি।’

স্থানীয় ইউপি সদস্য মো. আয়ুব আলী বলেন, কিছু লোকজন শুক্রবার রাতে ইদ্রিসের দুই ছেলের বাড়ি ভাঙচুর করেছে। তাদের আত্মীয়ের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্বও চলছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, বৃদ্ধ দম্পতির দুই সন্তান থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির