এয়ার সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ কনস্টেবল দগ্ধ
নোয়াখালীতে হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া পুলিশ কনস্টেবলরা হলেন- রাকেশ ও বেসান্ত। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে রয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied