রাজবাড়ীতে ৯৮ জন গ্রামপুলিশ পেলেন বাইসাইকেল
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ২০২০-২১ অর্থবছরের স্থানীয় সরকারের অর্থায়নে সদর উপজেলার ১৪ ইউনিয়নের ৯৮ জন গ্রামপুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, সদর ইউএনও ফাহমি মো. সায়েফ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, গ্রামপুলিশ সভাপতি উজ্জল খান প্রমুখ।
জানা গেছে, গ্রামাঞ্চলে যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন ও প্রত্যেকটি মানুষের জন্ম ও মৃত্যুর নিবন্ধন ৪৫ দিনের মধ্যে তালিকাভুক্ত করার কাজে তাদের এই বাইসাইকেলটি বিতরণ করা হয়েছে। এছাড়াও গ্রামপুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারের পক্ষ থেকে তাদের এই বাইসাইকেল দেয়া হয়।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক