দৌলতদিয়ায় পদ্মার ২০ কেজির কাতলা বিক্রি হলো ৩৬ হাজারে
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশালাকারের কাতলা মাছ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে স্থানীয় জেলে নারায়ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে নারায়ণ হালদার মাছটি বিক্রির জন্য দুপুর দেড়টায় দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তের সামনে নিয়ে আসেন। সে সময় স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের সম্রাট শাহজাহান শেখ নিলামে সর্বোচ্চ দাম দিয়ে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৩৪ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, স্থানীয় নারায়ণ হালদারের জালে মাছটি ধরা পড়লে তিনি দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে অবস্থিত মৎস আড়তের সামনে নিয়ে এলে আমি নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ৩৪ হাজার টাকায় কিনি। পরে মুঠোফোনে ঢাকার ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে কেজি প্রতি ১০০ টাকা লাভে মোট ৩৬ হাজার টাকায় বিক্রি করি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, পদ্মায় পানি কমতে শুরু করেছে। তাই জেলেদের জালে এখন বড় বড় মাছ ধরা পড়েছে। আমরা আগামীতে নদীর এ এলাকায় এ ধরনের বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক