ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৫ দুপুর ৩:১৫

কুড়িগ্রামের  বজ্রপাতে স্বামী-স্ত্রীর  মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম চরাঞ্চল  সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই ঘটনাটি ঘটে। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায়  হঠাৎ ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। সে সময় ওই কৃষক দম্পতি একই ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে ছিলো তাদের তিন সন্তান। সেই মূহুর্তে ঘরে টিনের চালের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর হোসেন  ও তার স্ত্রী রুবি বেগম। তবে পাশের ঘরে থাকা তাদের তিন সন্তান অক্ষত রয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে স্বজনদের নিকট মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার