ঢাকা রবিবার, ৮ মার্চ, ২০২৬

আমরা সব ধর্মকে নিয়ে মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: সাবেক এমপি শাহজাহান মিঞা


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:৩১
আমরা সব ধর্মকে নিয়ে মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। বুধবার বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
 
এসময় তিনি আরো বলেন বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই একমাত্র আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি ও গণতন্ত্রের বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।
 
তিনি আরও বলেন, দেশে এখনও ষড়যন্ত্রে শেষ হয়নি। একটি মহল ৭১ এর চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে। ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান এটা বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই বাংলাদেশি, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই, আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য।
 
এসময় তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।
 
এ সময় শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাহিদুজ্জামান সুমন, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের

নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ

জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত

আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি

কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী কমিটি গঠিত