ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শারমীন এস মুরশিদ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১-১০-২০২৫ রাত ৮:৩২

টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন করেন উপদেষ্টাগণ। গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সংস্কৃতি ধ্বংস করা যাবে না। সকল সংস্কৃতিকে ভালোবেসে দেশকে সুন্দর করার প্রতিজ্ঞা নিতে হবে। কোন উৎসবেই যাতে শৃঙ্খলা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে, মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মা ইলিশ রক্ষায় বরাবরের মতো ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। যা ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে। গতকাল বুধবার  বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ইলিশ মাছ কম আহরণের মূল কারণ কারেন্ট জাল ও চায়না জাল। ফলে এ বছর বেশি সর্তকতা অবলম্বন করা হবে। গত বছর ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা গিয়েছিল। এই বছর আরেকটু বেশি ইলিশ রক্ষা করা যাবে বলে আশা করছি। এদিকে, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান মন্দির পরিদর্শন করেন।

Aminur / Aminur

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত