মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
নওগাঁর মান্দায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাটসংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে পিকআপচালক শামীম আহমেদ (২৪) এবং জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী সানারুল ইসলাম (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে একটি পিকআপ (ছোট ট্রাক) মাল্টা নিয়ে জয়পুরহাট জেলায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মান্দা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও মোটরসাইকেল আরোহী নিহত হন। এর আগে পিকআপচালক পিকআপটি নিয়ন্ত্রণের জন্য হার্ডব্রেক করলে উল্টে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে