ঘোড়াঘাটে পুলিশ-ও র্যাবের জালে আটক আসামি সাগর দাস
দিনাজপুর ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাস আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ও র্যাব -১। দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ও র্যাব-১ বুধবার (০১ অক্টোবর) রাতে গাজীপুর বাসন এলাকায় যৌথ অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাগর দাস ঘোড়াঘাট পৌরশহরের ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।
পুলিশ জানায়, আসামি সাগর দাস ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হেরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক হয়। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় তিন বছর আটক থাকার পর জামিনে মুক্তি পায়। সেই থেকে পলাতক ছিলেন আসামি সাগর দাস আকাশ।
পরে দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চলতি বছরের মার্চ মাসে সাগর দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারী করে।
পুলিশ আরও জানায়, আসামি সাগর দাস দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয় ঘোড়াঘাট থানা পুলিশকে। গত পাঁচ মাসে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার সম্ভাব্য বেশ কয়েক জায়গায় অভিযান চালায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ও র্যাব-১ বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে সাগর দাসকে গ্রেপ্তার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পুলিশের একটি দল র্যাব-১ এর সহযোগিতায় বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর দাসকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোর সাড়ে ৩টায় ঘোড়াথাট থানায় নিয়ে আসা হয়। পরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ