লালমোহনে ধসে পড়ল হাসপাতালের ছাদের পলেস্তারা
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের পলেস্তারা হঠাৎই ধসে পড়েছে। তবে ঘটনার সময় জরুরি বিভাগের কক্ষে কোনো রোগী না থাকায় কক্ষে ছিলেন না ডাক্তার-স্টাফরা। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, প্রাণে রক্ষা পেয়েছেন ডাক্তার ও স্টাফরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
তবে এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জরুরি বিভাগের পুরো ছাদটি। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা। এতে আতঙ্ক বিরাজ করছে জরুরি বিভাগে দায়িত্ব পালন করা ডাক্তার ও স্টাফদের মধ্যে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহাদ নাসির বলেন, গত দেড় বছর ধরে জরুরি বিভাগের ছাদটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ ঘটনা ঘটেছে। দ্রুত জরুরি বিভাগের ছাদটি সংস্কার করা প্রয়োজন, না হয় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
এদিকে, এ বিষয়ে জানতে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানকে তার কক্ষে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান জানান, ঘটনার সম্পর্কে আমি শুনেছি। সামনের দিনে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান